Wednesday, June 10, 2026
Live

চীনে বিদেশি বিনিয়োগে গতি, চার মাসে ২০ হাজারের বেশি নতুন প্রতিষ্ঠান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে বিদেশি বিনিয়োগে গতি, চার মাসে ২০ হাজারের বেশি নতুন প্রতিষ্ঠান

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চীনে বিদেশি বিনিয়োগে উল্লেখযোগ্য বেড়েছে। এ সময়ে নতুন করে ২০ হাজারের বেশি বিদেশি বিনিয়োগভিত্তিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা গেল বছরের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি। শনিবার এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

একই সময়ে বাস্তব বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ২৮৭ দশমিক ৬৯ বিলিয়ন ইউয়ান (প্রায় ৪২ বিলিয়ন মার্কিন ডলার), যা বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও স্থিতিশীল প্রবাহ নির্দেশ করে।

সবচেয়ে বেশি বেড়েছে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগে। এ খাতে বাস্তব বিনিয়োগ ১১৬ দশমিক ৩৩ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা বছরে ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি বুঝায়। এটি মোট বিদেশি বিনিয়োগের ৪০ শতাংশেরও বেশি, যা গেল বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

বিশেষ করে গবেষণা ও উন্নয়ন, কম্পিউটার ও অফিস সরঞ্জাম উৎপাদন এবং ইলেকট্রনিক ও যোগাযোগ সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি শক্তিশালী হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.