Wednesday, June 10, 2026
Live

চীনে ৪,৫০০ বছরের পুরনো ইয়াংমেই গাছের ডাল আবিষ্কার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে ৪,৫০০ বছরের পুরনো ইয়াংমেই গাছের ডাল আবিষ্কার
ফয়সল আবদুল্লাহ হাজার হাজার বছর ধরে মানুষের খাদ্যতালিকায় রয়েছে চীনের জনপ্রিয় গ্রীষ্মকালীন ফল চাইনিজ বে-বেরি বা ইয়াংমেই। এর পক্ষে নতুন প্রমাণ মিলেছে সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায়। চীনের চেচিয়াং প্রদেশের ইউইয়াও শহরের শি’আও প্রত্নস্থলে ৪,৫০০ বছর পুরোনো ইয়াংমেই গাছের দুটি ডাল আবিষ্কার করেছেন চীনা গবেষকরা। চীনা সমাজবিজ্ঞান একাডেমি ও চেচিয়াং প্রাদেশিক সাংস্কৃতিক নিদর্শন ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের গবেষণায় নিশ্চিত করা হয়েছে—ডাল দুটি মিরিকা রুবরা প্রজাতির, অর্থাৎ আধুনিক ইয়াংমেই গাছেরই পূর্বপুরুষ। ডাল দুটি দৈর্ঘ্যে ২ ও ২.২ মিটার এবং কার্বন ডেটিং অনুযায়ী এগুলোর বয়স খ্রিষ্টপূর্ব ২৫২০ সাল। গবেষকদের ভাষায়, এটাই এখন পর্যন্ত নিশ্চিতভাবে শনাক্ত হওয়া ইয়াংমেই গাছের সবচেয়ে প্রাচীন নিদর্শন। কাঠের অ্যানাটমিক বিশ্লেষণের পাশাপাশি গ্যাস ক্রোমাটোগ্রাফি ও মাস স্পেকট্রোমেট্রি পরীক্ষায় দেখা গেছে—প্রাচীন কাঠে পাওয়া ১৩টি প্রধান রাসায়নিক উপাদানের মধ্যে ১২টিই আজকের জীবিত ইয়াংমেই গাছেও রয়েছে। শি’আওতে আগে ৪,৫০০ থেকে ৬,৭০০ বছর আগের ধানক্ষেতের নিদর্শনও পাওয়া গিয়েছিল, যা বিশ্বের প্রাচীনতম ধানচাষের প্রমাণ হিসেবে বিবেচিত। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.