Wednesday, June 10, 2026
Live

চীন-আমেরিকা সম্পর্ক এগিয়ে নিতে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-আমেরিকা সম্পর্ক এগিয়ে নিতে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের আহ্বান

নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা বৃহস্পতিবার কৃষি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেছেন। এ আলোচনা হয় শিকাগোর ডাউনটাউনে আয়োজিত চায়না জেনারেল চেম্বার অব কমার্স শিকাগোর(সিজিসিসি) নবম বার্ষিক গালায় এ আলোচনা হয়। ‘একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া’ শীর্ষক এ অনুষ্ঠানে দুই দেশের প্রায় ৮০০ প্রতিনিধি অংশ নেন। ভিডিও ভাষণে যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত সিয়ে ফং বলেন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফল বৈঠক করেছেন। তিনি বলেন, এ বৈঠক দুই দেশের সম্পর্ককে গুরুত্বপূর্ণ মুহূর্তে নতুন দিকনির্দেশনা দিয়েছে এবং উভয় দেশের পাশাপাশি বিশ্বের জন্যও আস্থা তৈরি করেছে। তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া সুপারিশ গৃহীত হয়েছে। আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা দুই দেশের ব্যবসায়ী মহলের জন্য আরও সহযোগিতার সুযোগ তৈরি করবে। আলোচনায় বলা হয়, যুক্তরাষ্ট্রে এখন সাত হাজারেরও বেশি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান কাজ করছে। বিপরীতে প্রায় ৮০ হাজার মার্কিন প্রতিষ্ঠান চীনে বিনিয়োগ করেছে। সিয়ে বলেন, এ দুটি গোষ্ঠীই দ্বিপক্ষীয় সহযোগিতার মূল শক্তি ও সুবিধাভোগী। আলোচনায় উঠে আসে, সিজিসিসির সদস্য চীনা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে মোট ১৪০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং ১০ লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে। একই সময়ে মার্কিন কোম্পানিগুলো চীনে ১.২ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন জানান, চীনা বিনিয়োগ শহরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, এসব বিনিয়োগ ভালো কর্মসংস্থান তৈরি করছে, প্রযুক্তিগত অগ্রগতি বাড়াচ্ছে এবং পুরো সম্প্রদায়কে সমৃদ্ধ করছে। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.