Wednesday, June 10, 2026
Live

চীন-আসিয়ান সংযোগকারী করিডর দিয়ে ৫০ লাখ টিইইউ পণ্য পরিবহন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-আসিয়ান সংযোগকারী করিডর দিয়ে ৫০ লাখ টিইইউ পণ্য পরিবহন
ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: পশ্চিম চীনের গুরুত্বপূর্ণ লজিস্টিক রুট ‘নতুন আন্তর্জাতিক স্থল-সমুদ্র বাণিজ্য করিডোর’ দিয়ে চলতি বছর ৫০ লাখেরও বেশি ‘টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট (টিইইউ) পণ্য পরিবহন করা হয়েছে। রোববার চায়না রেলওয়ে নানিং গ্রুপ কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে। এই করিডরটি উত্তরে সিল্ক রোড ইকোনমিক বেল্টকে দক্ষিণে একবিংশ শতাব্দীর মেরিটাইম সিল্ক রোডের সঙ্গে যুক্ত করেছে। ইয়াংজি রিভার ইকোনমিক বেল্টের সঙ্গে সমন্বয় করে এটি চীনের সমন্বিত আঞ্চলিক উন্নয়ন কৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৭ সালে পরীক্ষামূলকভাবে ‘নতুন আন্তর্জাতিক স্থল-সমুদ্র বাণিজ্য করিডর’টি চালু হওয়ার পর থেকে চীনের বিভিন্ন অঞ্চলকে আসিয়ান দেশগুলো এবং বিশ্বের অন্যান্য অংশের বাজারের সাথে সংযোগ স্থাপনকারী একটি কৌশলগত রুটে পরিণত হয়েছে। শুভ/জেনিফার তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.