Wednesday, October 7, 2026
Live

চীন-ইইউ অর্থনৈতিক সম্পর্ক সংলাপের মাধ্যমে সহযোগিতার আহ্বান বেইজিংয়ের

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
চীন-ইইউ অর্থনৈতিক সম্পর্ক সংলাপের মাধ্যমে সহযোগিতার আহ্বান বেইজিংয়ের

চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার শিল্প ও সরবরাহ চেইন অত্যন্ত গভীরভাবে যুক্ত এবং পরস্পর নির্ভরশীল। তাই বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে যেকোনো ব্যবধান দূর করতে পারস্পরিক সংলাপ ও পরামর্শের ওপর জোর দিয়েছে চীন।

মঙ্গলবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এসব কথা বলেন।

ইইউর পক্ষ থেকে চীনের সাথে বাণিজ্য সম্পর্কে সম্ভাব্য রূপরেখা বা সমন্বয়ের বিষয়টি বিবেচনাধীন রয়েছে—এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র এই মন্তব্য করেন।

কুও চিয়াখুন বলেন, চীন ও ইইউর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক কল্যাণ। উভয়পক্ষ যদি একই অভিমুখে একসঙ্গে কাজ করে, তবে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুস্থ ও স্থিতিশীল ধারায় এগিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনকে স্থিতিশীল এবং বাধাহীন রাখতে বেইজিং ও ব্রাসেলসের যৌথভাবে কাজ করা উচিত, যা উভয় অর্থনীতির জন্যই সুফল বয়ে আনবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.