Wednesday, June 10, 2026
Live

চীন-ইইউ বাণিজ্য সম্পর্ক ইতিবাচক রাখার আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ইইউ বাণিজ্য সম্পর্ক ইতিবাচক রাখার আহ্বান চীনের

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীন আশা প্রকাশ করেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনের সঙ্গে একযোগে কাজ করে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে সুস্থ ও ইতিবাচকভাবে এগিয়ে নেবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং বলেন, গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে চীন ও ইইউ দীর্ঘদিন ধরে শক্ত ভিত্তির ওপর তাদের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা গড়ে তুলেছে এবং ধারাবাহিকভাবে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে।

তিনি আরও বলেন, চীন ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা ও স্বাক্ষরে উন্মুক্ত রয়েছে এবং ইউরোপীয় নেতাদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছে।

হ্য ইয়াতোং জানান, ইইউ তার সদস্য দেশ ও ইউরোপীয় শিল্পখাতের মতামতকে আরও গুরুত্ব দেবে, সুরক্ষাবাদী নীতি পরিহার করবে এবং পারস্পরিক সমঝোতার পথে এগিয়ে আসবে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.