Wednesday, June 10, 2026
Live

চীন-ইইউ সম্পর্কে নতুন অধ্যায় সংসদীয় সংলাপে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ইইউ সম্পর্কে নতুন অধ্যায় সংসদীয় সংলাপে

এপ্রিল ১: চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দুই দেশের আইনসভা বা সংসদীয় বডিগুলোর মধ্যে মতবিনিময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই মন্তব্য করেন।

ইউরোপীয় পার্লামেন্টের ‘আন্তর্জাতিক বাজার ও ভোক্তা সুরক্ষা’ কমিটির প্রধান আনা কাভাজিনির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের চীন সফর উপলক্ষে এই প্রতিক্রিয়া জানান মাও নিং।

দীর্ঘ আট বছর পর ইউরোপীয় পার্লামেন্টের কোনো প্রতিনিধি দল চীন সফর করছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সফর চলবে।

মাও নিং বলেন, চীন-ইইউ সম্পর্কের অন্যতম প্রধান উপাদান হলো সংসদীয় মতবিনিময়। চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির আমন্ত্রণে ইউরোপীয় পার্লামেন্টের এই প্রতিনিধি দল মঙ্গলবার থেকে তাদের সফর শুরু করছে।

মাও নিং আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মাধ্যমে চীন ও ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে। এটি চীন সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টের ধারণা ও সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং দীর্ঘমেয়াদে চীন-ইইউ সম্পর্কের স্থিতিশীল ও সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.