জানুয়ারি ৯: গতকাল (বৃহস্পতিআর) আদ্দিস আবাবায়, চীন ও ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠকশেষে, একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গত ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত, ইথিওপিয়া সফর করেন। সফরকালে ওয়াং ই ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং পররাষ্ট্রমন্ত্রী গেডিয়নের সাথে পৃথক বৈঠক করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উভয় পক্ষ, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নকে যৌথভাবে উত্সাহিত করা, সর্বাত্মক সহযোগিতা আরও গভীর করা, এবং নতুন যুগে ভবিষ্যতের অভিন্ন কল্যাণের সমাজের দৃষ্টান্ত স্থাপনের জন্য চীন-ইথিওপিয়া সার্বক্ষণিক কৌশলগত অংশীদারিত্বকে একটি মডেলে পরিণত করার প্রতিশ্রুতি দেয়।
উভয় পক্ষ বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি, পরিবহন এবং ন্যায়বিচারের মতো ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয় এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য সংস্কৃতি ও শিল্পের মাধ্যমে জনগণের বিনিময় পরিচালনার সুযোগ হিসেবে ২০২৬ সালের "চীন-আফ্রিকা জনগণের বিনিময় বছর"-কে গ্রহণের ওপর জোর দেয়।
চীন জাতীয় উন্নয়ন ও নির্মাণে ইথিওপিয়ার নতুন সাফল্যের প্রশংসা করে, ইথিওপিয়ার জনগণকে তাদের জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অন্বেষণে দৃঢ়ভাবে সমর্থন করে, এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে। উভয় পক্ষ উন্নয়নকৌশল এবং নীতির সারিবদ্ধতা জোরদার করতে, শাসনব্যবস্থায় অভিজ্ঞতা বিনিময়কে আরও গভীর করতে, এবং যৌথভাবে আধুনিকীকরণের পথে যাত্রা করার জন্য তাদের ইচ্ছা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে, ইথিওপিয়ার ‘এক-চীননীতি’-র প্রতি দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়। এতে বলা হয়, বিশ্বে একটিমাত্র চীন রয়েছে এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র আইনী সরকার। ইথিওপিয়া তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’-এর বিরোধিতা করে।
সূত্র: সিএমজি
চীন-ইথিওপিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকশেষে যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.