ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক : যৌথভাবে চলচ্চিত্র তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে চীন ও ইতালি। সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এবং ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার হবে।
সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের শীর্ষ নেতারা বিভিন্ন খাতে, বিশেষ করে চলচ্চিত্র ও সংস্কৃতি ক্ষেত্রে, সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। সেই সমঝোতারই বাস্তব রূপ এই নতুন চুক্তি।
এই চুক্তির ফলে চীন ও ইতালির চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠানগুলো একসঙ্গে আরও বেশি সিনেমা তৈরি করতে পারবে বলে আশা করা হচ্ছে। এতে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা, চীনে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসনের প্রতিনিধি এবং চায়না মিডিয়া গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া
চীন ও ইতালি চলচ্চিত্র সহ-প্রযোজনার চুক্তি স্বাক্ষর
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.