Wednesday, June 10, 2026
Live

চীন ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ে বৈঠক অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ে বৈঠক অনুষ্ঠিত
ডিসেম্বর ২৯: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) ইউন-নান প্রদেশের ইউসি শহরে কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ওয়াং ই বলেন, চীন কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে শান্তি আলোচনায় বসাতে সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, দুই পক্ষের বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য চীন অভিনন্দন জানায় এবং আশা করে, সব পক্ষ ঐকমত্যে পৌঁছে ইউন-নান থেকে গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেবে। প্রাক সোখোন বলেন, চীনের মধ্যস্থতায় ইতিবাচক ভূমিকা পালনের জন্য তাঁর দেশ উচ্চ প্রশংসা করে। তিনি আশা প্রকাশ করেন যে, শান্তি দ্রুত প্রতিষ্ঠিত হবে এবং ত্রিপাক্ষিক আলোচনা স্থায়ী শান্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (শিশির/তৌহিদ/শুয়েই) 王毅会见柬埔寨副首相兼外交大臣布拉索昆 中共中央政治局委员、外交部长王毅28日在云南玉溪会见柬埔寨副首相兼外交大臣布拉索昆。   王毅表示,中柬铁杆友谊经受国际风云变幻考验,坚如磐石、历久弥坚。中方高度关注柬泰边境紧张局势,一直致力于劝和促谈。柬泰两国军方达成停火协议,中方对此表示祝贺。期待我们一起从云南发出和平声音,达成和平共识,展示和平前景。   布拉索昆说,柬方高度赞赏中方为斡旋冲突发挥的积极作用。期待和平曙光早日降临,希望此次三方会晤为重建持久和平作出贡献。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.