Wednesday, June 10, 2026
Live

বেইজিংয়ে চীন ও মোজাম্বিকের প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
习近平同莫桑比克总统查波会谈

আজ (মঙ্গলবার) বিকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের গণমহাভবনে মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল ফ্রান্সিসকো চাপোর সাথে এক বেঠকে মিলিত হন। বৈঠকে তাঁরা এই মর্মে একমত হন যে, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন যুগে চীন- মোজাম্বিক অভিন্ন কল্যাণের সমাজ পর্যায়ে উন্নীত করা হবে।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও মোজাম্বিকের ঐতিহ্যবাহী বন্ধুত্ব ইতিহাস, পাহাড় ও সাগর অতিক্রম করেছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর, দু’দেশ পরস্পরকে আস্থায় নিয়েছে ও সমর্থন করে আসছে, যা চীন-আফ্রিকা বন্ধুত্ব ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মডেলস্বরূপ। নতুন পরিস্থিতিতে, অব্যাহতভাবে দু’দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করা দু’দেশের জনগণের অভিন্ন প্রতাশ্যার সাথে সঙ্গতিপূর্ণ। এটা বৈশ্বিক দক্ষিণের একতা ও সমন্বয় জোরদার এবং যৌথভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার যুগের বড় প্রবণতার সাথে সঙ্গতিপূর্ণ। চীন মোজাম্বিকের সাথে একযোগে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন এবং ২০২৬ সালে ‘চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময় বর্ষ’ উপলক্ষ্যে, হাতে হাত রেখে সম্মিলিতভাবে আধুনিকায়নের স্বপ্ন বাস্তবায়ন করতে আগ্রহী।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা হচ্ছে দু’দেশের সম্পর্কের অনন্য বৈশিষ্ট্য ও রাজনৈতিক সুবিধা। দু’পক্ষের উচিত, পারস্পরিক মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে অব্যাহতভাবে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে যাওয়া; সরকার, রাজনৈতিক দল, আইনসভাসহ নানান খাত ও স্তরে বিনিময় ঘনিষ্ঠতর করা; এবং পার্টি ও দেশশাসনের অভিজ্ঞতা বিনিময়ের কাজ জোরদার করা। চীন মোজাম্বিকের সাথে পারস্পরিক উন্নয়নের কৌশলগুলোর সংযোগ জোরালো করতে, দু’দেশের বাস্তব সহযোগিতার উচ্চ গুণগত মানসম্পন্ন ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে চায়।

সি চিন পিং আরও বলেন, চীন ও আফ্রিকা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৭০ বছর ধরে, আন্তর্জাতিক পরিস্থিতির শত পরিবর্তনের মধ্যেও, একযোগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব আফ্রিকার ওপরও পড়েছে। চীন আফ্রিকার সাথে একযোগে এ সমস্যা মোকাবিলা করতে চায়; একযোগে শান্তি ও উন্নয়ন বাস্তবায়নে কাজ করতে চায়। আফ্রিকার দেশগুলোর উন্নয়নে সাহায্য করতে ইচ্ছুক চীন।

বৈঠকের পর, দু’দেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন, অর্থনৈতিক ও বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, চিকিত্সা ও গণমাধ্যমসহ নানান খাতের ২০টিরও বেশি সহযোগিতামূলক দলিল স্বাক্ষরিত হয়। (আকাশ/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.