Wednesday, June 10, 2026
Live

চীন কখনোই অন্য কোনো দেশের ওপর শক্তি প্রয়োগে পক্ষপাতী নয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন কখনোই অন্য কোনো দেশের ওপর শক্তি প্রয়োগে পক্ষপাতী নয়
জানুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন কখনোই অন্য কোনো দেশের ওপর শক্তি প্রয়োগ বা নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তম দফার কৌশলগত সংলাপে আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে এ মন্তব্য করেন তিনি। ভেনেজুয়েলার বর্তমান অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করে ওয়াং ই বলেন, আমরা বিশ্বাস করি না যে কোনো দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে ভূমিকা পালন করতে পারে, আর আমরা এটাও মানি না যে কোনো দেশ নিজেকে ‘আন্তর্জাতিক বিচারক’ হিসেবে দাবি করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে একতরফা আধিপত্যবাদ আশঙ্কাজনকভাবে বাড়ছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে পাকিস্তানসহ বিশ্ব সম্প্রদায়ের সাথে মিলে জাতিসংঘ সনদ সমুন্নত রাখতে এবং বিশ্ব শান্তি রক্ষায় চীন কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। বৈঠক শেষে উভয় দেশ একমত পোষণ করে, ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। শুভ/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.