Wednesday, June 10, 2026
Live

চীন-জার্মানি অটোমোটিভ সহযোগিতা জোরদারের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-জার্মানি অটোমোটিভ সহযোগিতা জোরদারের আহ্বান

এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও জার্মান গাড়ি নির্মাতাদের চীনা অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উভয়পক্ষের পরিপূরক সক্ষমতা কাজে লাগালে বৈশ্বিক অটোমোটিভ শিল্পে উচ্চমান, বুদ্ধিমত্তা ও পরিবেশবান্ধব উন্নয়ন ত্বরান্বিত হবে।

মঙ্গলবার বেইজিংয়ে জার্মান অটোমোটিভ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিলডেগার্ড মুলারের সঙ্গে বৈঠকে ওয়াং বলেন, চীন জার্মান কোম্পানিগুলোকে দেশটির বাজারে আরও বিনিয়োগের জন্য স্বাগত জানায়। তিনি উল্লেখ করেন, ২০২৬ সাল চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনাবর্ষ, যেখানে উচ্চমানের উন্মুক্তকরণ, ন্যায্য প্রতিযোগিতা ও উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে উভয়পক্ষ বৈশ্বিক অটোমোটিভ সরবরাহ ও শিল্প-চেইনের স্থিতিশীলতা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কিছু বাণিজ্যিক বিধিনিষেধ নিয়েও মতবিনিময় করেন।

ওয়াং ‘চীন-ইইউ বৈদ্যুতিক যান বিরোধে’ চলতি বছরের শুরুতে মূল্য-সমঝোতার মাধ্যমে একটি ‘সফট ল্যান্ডিং’ অর্জনের কথা উল্লেখ করেন। তিনি ইইউকে সমান আচরণের প্রতিশ্রুতি রক্ষা এবং চীনা গাড়ি নির্মাতাদের সঙ্গে দ্রুত সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খল সচল রাখার ওপর জোর দেন।

ইইউর সাম্প্রতিক বাণিজ্য-নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়ে ওয়াং বলেন, এসব সুরক্ষাবাদী নীতি চীনা কোম্পানির জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং ইউরোপে বিনিয়োগে আস্থাহীনতা সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, হিলডেগার্ড মুলার বলেন, চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। তিনি জানান, জার্মান গাড়ি নির্মাতারা চীনে বিনিয়োগ, গবেষণা ও উদ্ভাবন বাড়াবে এবং ‘চীনে উৎপাদন, বিশ্বে সরবরাহ’ কৌশল জোরদার করবে।

তিনি মুক্ত বাণিজ্যের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ইভি বিরোধ সমাধানে মূল্য-সমঝোতাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি, জার্মানিতে বিনিয়োগের জন্য চীনা গাড়ি নির্মাতা ও যন্ত্রাংশ সরবরাহকারীদেরও স্বাগত জানান, যাতে দুই দেশের অটোমোটিভ শিল্প ও সরবরাহ ব্যবস্থার আরও সমন্বয় গড়ে ওঠে।

ঐশী /হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.