Wednesday, June 10, 2026
Live

চীন-জার্মানি অর্থনৈতিক সহযোগিতায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বেইজিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-জার্মানি অর্থনৈতিক সহযোগিতায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বেইজিং

জার্মানির সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিষয়টিকে চীন বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীন ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ৫০ বছরেরও বেশি সময় ধরে এই সহযোগিতা ক্রমান্বয়ে শক্তিশালী হয়েছে।

তিনি আরও বলেন, ইউরোপে জার্মানি এখন পর্যন্ত চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং সরাসরি বিদেশি বিনিয়োগের প্রধান উৎস হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও জার্মানির বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ধারাবাহিকভাবে ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে। এ ছাড়া দুই দেশের পারস্পরিক বিনিয়োগও সাড়ে ৬ হাজার কোটি ডলার অতিক্রম করেছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস একটি উচ্চ-পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে চীন সফরে এসেছেন, যা এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিনিধিদলে অটোমোবাইল, কেমিক্যাল, বায়োফার্মাসিউটিক্যালস, যন্ত্রপাতি উৎপাদন এবং সার্কুলার ইকোনমি খাতের মতো গুরুত্বপূর্ণ সেক্টরের প্রায় ৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা রয়েছেন।

নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.