ডিসেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীন তার বিশাল বাজার বিশ্ববাসীর জন্য আরও উন্মুক্ত রাখবে, বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগ করে নেবে এবং অর্থনৈতিক-বাণিজ্যিক চাপ বা বিরোধ সমাধানে সংলাপ ও যোগাযোগ জোরদার করবে। এমনটা বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
মঙ্গলবার বেইজিংয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএনসিটিএডি)-এর মহাসচিব রেবেকা গ্রিনস্প্যানের সঙ্গে পৃথক বৈঠকে এসব কথা বলেন লি ছিয়াং। তারা সবাই ‘১+১০’ সংলাপে অংশ নিতে চীন সফর করছেন।
লি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভূ-রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি, কঠোর অর্থনৈতিক-বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং সরবরাহ শৃঙ্খলে ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ প্রবণতা দুর্বল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে চীনের অর্থনীতি স্থিতিশীল অগ্রগতি বজায় রেখেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে নির্দিষ্টতা ও স্থিতিশীলতা যোগ করছে।
তিনি জানান, ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) চলাকালেও চীনের অর্থনীতি উন্নতির ধারায় থাকবে। অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো, ভোগ, বিনিয়োগ ও চাহিদা-যোগানের মধ্যে স্বাস্থ্যকর আন্তঃসম্পর্ক গড়ে তোলা এবং বুদ্ধিমান, সবুজ ও সমন্বিত উন্নয়নকে এগিয়ে নিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, চীন আরও কার্যকর রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণ করবে এবং শিল্প সহযোগিতা ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের গুণগতমান উন্নত করবে।
বৈঠকে লি উল্লেখ করেন, জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার দৃঢ় সমর্থক হিসেবে চীন বহুপাক্ষিকতা ও বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়নকে এগিয়ে নিতে সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।
অন্যদিকে, বাঙ্গা, জর্জিয়েভা ও গ্রিনস্প্যান চীনের সাম্প্রতিক আর্থিক উন্নয়নকে উল্লেখযোগ্য বলে অভিহিত করে বলেন, চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বৈশ্বিক অর্থনীতিতে শক্তিশালী গতি যোগ করবে। নীতিগত যোগাযোগ জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ উন্নয়ন এবং বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কারে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
জেনিফার/ফয়সলতথ্য ও ছবি: সিসিটিভি
চীন তার বিশাল বাজার আরও উন্মুক্ত রাখবে: প্রধানমন্ত্রী লি ছিয়াং
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.