Wednesday, June 10, 2026
Live

চীন-থাইল্যান্ড সম্পর্কের 'স্বর্ণযুগ' উদযাপন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-থাইল্যান্ড সম্পর্কের 'স্বর্ণযুগ' উদযাপন
নভেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও থাইল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী এবং পারস্পরিক উপকারী সহযোগিতা ও বন্ধনের আরও পাঁচ দশকের পথচলা উপলক্ষে শুক্রবার ব্যাঙ্ককে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। এতে দুই দেশের কর্মকর্তা ও শিক্ষাবিদরা এতে অংশ নেন। চীনের অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস এবং থাইল্যান্ডের ন্যাশনাল রিসার্চ কাউন্সিল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে থাইল্যান্ডের উচ্চশিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবন মন্ত্রী সুরাসাক পানচারোয়েনওয়ারাকুল বলেন, ‘থাই রাজার সাম্প্রতিক চীন সফর কেবল একটি কূটনৈতিক ঘটনা ছিল না, এটি ছিল আমাদের বন্ধুত্বকে স্মরণ করার একটি মাইলফলক এবং চীন-থাই সহযোগিতার একটি নতুন যুগের সূচনা।’ চীনের অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসর প্রেসিডেন্ট কাও সিয়াং বলেন, "চীন-থাইল্যান্ড সম্পর্ক একটি নতুন ঐতিহাসিক সূচনা বিন্দুতে দাঁড়িয়ে আছে। আমাদের একসঙ্গে একটি নতুন অধ্যায় রচনা করা উচিত, একটি নতুন যাত্রা শুরু করা উচিত এবং চীন-থাইল্যান্ড সম্পর্কের পরবর্তী সোনালী ৫০ বছরকে স্বাগত জানানো উচিত। শুভ/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.