জানুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। রোববার বেইজিংয়ে এ বৈঠক করেন তারা।
বৈঠকে তিনি দুই দেশের জনগণের কল্যাণ বৃদ্ধি এবং একটি নিবিড় ‘চীন-পাকিস্তান অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং চীন ও পাকিস্তানের ‘ইস্পাত কঠিন’ বন্ধুত্বের প্রশংসা করে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিনি উল্লেখ করেন, গত বছর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সমঝোতা হয়েছে।
তিং আরও বলেন, চীন পাকিস্তানের সাথে কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করতে, রাজনৈতিক পারস্পরিক আস্থা ও সমর্থন জোরদার করতে এবং উন্নয়ন পরিকল্পনাগুলোর মধ্যে আরও উন্নত সমন্বয় ঘটাতে ইচ্ছুক। এছাড়াও বাস্তবসম্মত সহযোগিতার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বৈঠকে জানান, চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই হলো পাকিস্তানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। তিনি বলেন, পাকিস্তান দৃঢ়ভাবে ‘এক চীন’ নীতি অনুসরণ করে।
ইসহাক জানান, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকীকে একটি বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করতে চায় পাকিস্তান। এ সময় এই মাইলফলককে সামনে রেখে দুই দেশের ‘সর্ব-আবহাওয়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুভ/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি
চীন-পাকিস্তান ‘অভিন্ন ভবিষ্যৎ’ গড়তে একযোগে কাজ করার আহ্বান চীনের উপ প্রধানমন্ত্রী
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.