Wednesday, June 10, 2026
Live

চীন-পাকিস্তান ‘সী গার্ডিয়ান-৪’ যৌথ মহড়া সমাপ্ত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-পাকিস্তান ‘সী গার্ডিয়ান-৪’ যৌথ মহড়া সমাপ্ত

এপ্রিল ৫: চীন-পাকিস্তান ‘সি গার্ডিয়ান-৪’ শীর্ষক যৌথ মহড়া সম্প্রতি শেষ হয়েছে। মহড়ায় অংশগ্রহণকারী চীনা নৌবাহিনীর তাছিং জাহাজ এবং পাকিস্তানি নৌযানগুলো সম্প্রতি উত্তর আরব সাগরে আলাদা হয়ে যায়।

উল্লেখ্য, যৌথ মহড়াটি ২৫শে মার্চ শুরু হয় এবং এটি দুটি পর্যায়ে বিভক্ত ছিল: বন্দর-সংলগ্ন বিনিময় এবং সমুদ্রে সরাসরি গোলাবর্ষণের মহড়া। বন্দর-সংলগ্ন পর্যায়টি করাচিতে অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষের কর্মকর্তা ও সৈন্যরা পারস্পরিক জাহাজ পরিদর্শন এবং পেশাদার প্রযুক্তিগত আলোচনা করেন। মহড়াটি সমুদ্র পর্যায়ে প্রবেশ করার পর, উভয় পক্ষ ফরমেশন কৌশল, হেলিকপ্টারের ডেকের উপরে অবতরণ এবং যৌথ টহলের মতো বিষয়গুলোয় মনোযোগ দিয়ে মহড়া পরিচালনা করে।

যৌথ মহড়া চলাকালীন দু’দেশের জাহাজগুলো পালাক্রমে কমান্ড জাহাজ হিসেবে দায়িত্ব পালন করে এবং মহড়ার সংগঠন ও বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একে অপরের জাহাজে পর্যবেক্ষক পাঠায়। (ছাই/আলিম/প্রেমা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.