Sunday, October 11, 2026
Live

চীন-ফ্রান্সের ২৮তম কৌশলগত সংলাপ: সহযোগিতা বাড়াতে ঐকমত্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ফ্রান্সের ২৮তম কৌশলগত সংলাপ: সহযোগিতা বাড়াতে ঐকমত্য

চীন ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের অর্জিত সমঝোতা বাস্তবায়ন এবং চীন-ইইউ সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিতে ফ্রান্সের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। চীন ও ফ্রান্সের কৌশলগত সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার লক্ষ্যে ২৮তম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় শনিবার চীনের শানসি প্রদেশের তাথোং শহরে।

সংলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা এমানুয়েল বোন আলোচনায় অংশ নেন। তারা চীন-ফ্রান্স সম্পর্ক, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং চীন-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

ওয়াং ই বলেন, বিমান চলাচল, মহাকাশ ও পারমাণবিক জ্বালানির মতো প্রচলিত খাতের পাশাপাশি উন্নত উৎপাদন, পরিবেশবান্ধব উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরও ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ করতে দু’দেশের যোগাযোগ ও সমন্বয় জোরদার প্রয়োজন। একই সঙ্গে ফ্রান্সের প্রতি এক-চীন নীতি মেনে চলা এবং চীন-ফ্রান্স সম্পর্কের রাজনৈতিক ভিত্তি সুরক্ষার আহ্বান জানান ওয়াং ই।

এমানুয়েল বোন বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও আস্থার ভিত্তিতে চীনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নিতে প্রস্তুত ফ্রান্স। তিনি এক-চীন নীতির প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

চীন-ইইউ বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে ওয়াং ই বলেন, সংলাপের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক মতপার্থক্য সমাধান করে সম্পর্ককে স্থিতিশীল ও সুস্থ ধারায় ফিরিয়ে নেওয়ার সক্ষমতা দুই পক্ষেরই রয়েছে। এ ক্ষেত্রে ফ্রান্স গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.