Wednesday, June 10, 2026
Live

চীন-বেলজিয়াম সম্পর্কের ৫৫ বছর: দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-বেলজিয়াম সম্পর্কের ৫৫ বছর: দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার আহ্বান

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রিমিয়ার হ্য লি ফেং। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মাক্সিম প্রিভোর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

হ্য লিফেং উল্লেখ করেন, গত ৫৫ বছরের কূটনৈতিক পথচলায় চীন ও বেলজিয়ামের মধ্যে একটি নিবিড় ও ফলপ্রসূ অংশীদারত্ব গড়ে উঠেছে। বিশেষ করে ওষুধ শিল্প (মেডিসিন), রাসায়নিক শিল্প, অর্থায়ন এবং লজিস্টিকস খাতে দুই দেশ চমৎকার ব্যবহারিক সাফল্যের নজির স্থাপন করেছে।

বৈঠকে ভাইস প্রিমিয়ার হ্য লি ফেং বলেন, চীন ও বেলজিয়াম উভয় দেশই বিশ্বজুড়ে বহুপাক্ষিকতাবাদ এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতির সমর্থক। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের ঐতিহ্যবাহী সহযোগিতার সম্পর্ককে আরও জোরালো করার ওপর জোর দেন তিনি।

বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী মাক্সিম প্রিভো দ্বিপক্ষীয় বন্ধুত্বের প্রশংসা করে বলেন, বেলজিয়াম ও চীন সবদিক থেকেই বন্ধুপ্রতিম সহযোগী অংশীদার।

তিনি জানান, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী উপলক্ষে বেলজিয়াম বাণিজ্য ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। একইসঙ্গে মুক্ত বাণিজ্য ও বহুপাক্ষিকতাবাদের সুরক্ষায় বেলজিয়াম চীনের সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.