Wednesday, June 10, 2026
Live

চীন-ভেনিজুয়েলা সহযোগিতা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত: চীনের মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ভেনিজুয়েলা সহযোগিতা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত: চীনের মুখপাত্র
জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ভেনিজুয়েলার মধ্যে সহযোগিতা সার্বভৌম রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে এবং এটি আন্তর্জাতিক আইন ও উভয় দেশের অভ্যন্তরীণ আইন দ্বারা সুরক্ষিত—এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলার তেল খাতের ওপর অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। একই সঙ্গে সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে ভেনিজুয়েলার অর্থনৈতিক ও সামাজিক শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত করা হচ্ছে, যা বৈশ্বিক সরবরাহ ও শিল্প শৃঙ্খলের স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। তিনি আরও বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী। চীন এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানায়। মাও নিং জোর দিয়ে বলেন, চীন ও ভেনিজুয়েলার মধ্যে যে কোনো ধরনের সহযোগিতা সম্পূর্ণ বৈধ এবং তা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ বা চাপের বিষয় নয়। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.