ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ক্যালিফোর্নিয়ার বার্কলিতে বৈঠক করেছেন উভয় দেশের সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতারা।
সম্প্রতি চীন কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড আয়োজিত এ বৈঠকে কাউন্সিলের চেয়ারম্যান রেন হংবিন বলেন, চীনের অর্থনীতি উদ্ভাবন দ্বারা চালিত। পরিবেশবান্ধব জ্বালানি, নতুন উপকরণ, স্বল্প কার্বন নিঃসরণ, মহাকাশ বিজ্ঞান, বায়ো-ফার্মেসি এবং নিম্ন-উচ্চতার অর্থনীতির মতো উদীয়মান শিল্পগুলো ট্রিলিয়ন ইউয়ান বা তার থেকেও বড় বাজার তৈরি করবে। তাই, আমি মনে করি এটি চীন এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য সহযোগিতা করার বিশাল সুযোগ এবং ক্ষেত্র তৈরি করবে।
এ সময় তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপোর উদাহরণ তুলে ধরে বলেন, এনভিডিয়া এবং অ্যাপলের মতো সান ফ্রান্সিসকো বে এরিয়া কোম্পানিগুলো এই ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং সরাসরি উপকৃত হয়েছে।
বৈঠকে পোর্ট অফ ওকল্যান্ড বন্দরের নির্বাহী পরিচালক ক্রিস্টি ম্যাককেনি বলেন, অনেক সময় দেখা গেছে, শুল্কগুলো আসলে পুরোপুরি চালু হয়নি বা চালু হওয়ার আগেই পরিবর্তন করা হয়েছে। এর ফলে ব্যবসায়িক যোগাযোগ রক্ষা করা একটু কঠিন হয়ে যায়। সাম্প্রতিক সমস্যা সত্ত্বেও ব্যবসা স্বাভাবিক গতিতেই চলছে।
তিনি বলেন, আমরা শুল্কের চ্যালেঞ্জগুলো বুঝি, কিন্তু রপ্তানি ও আমদানি এখনও চলছে এবং আমাদের বন্দর এখনও চীনের সাথে ব্যবসা করা একটি বড় কনটেইনার পোর্ট। এবং আমরা সেই সম্পর্ককে আরও শক্তিশালী করব। ইস্যুতে বা নীতিতে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা ওকল্যান্ডের মানুষ জানি যে আমরা একটি বৈশ্বিক শহর এবং আমরা বিশ্বাস করি যে বাণিজ্য বন্ধুত্ব, বোঝাপড়া এবং সেইসঙ্গে উভয় দেশের জন্য অর্থনৈতিক সুবিধা নিয়ে আসে।
শুভ/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
চীন-মার্কিন বাণিজ্য বৈঠক, শুল্কের বাধা কাটিয়ে সহযোগিতার নতুন সম্ভাবনা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.