Wednesday, June 10, 2026
Live

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও চীন-যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর হচ্ছে বলে জানিয়েছে চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ- সিসিপিআইটি

বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র ওয়ান কুয়াননান বলেন, দু’দেশের ব্যবসায়ীরা পারস্পরিক সহযোগিতা বাড়াতে দৃঢ় আগ্রহ দেখাচ্ছে এবং এ সহযোগিতার ফল ইতোমধ্যেই দৃশ্যমান।

সিসিপিআইটির মতে, জটিল বৈশ্বিক পরিস্থিতি সত্বেও তথ্য-উপাত্ত স্পষ্টভাবে দেখাচ্ছে যে ওয়াশিংটন ও বেইজিংয়ের অর্থনীতি এখনো ঘনিষ্ঠভাবে যুক্ত, যেখানে সহযোগিতাই প্রধান ধারা হিসেবে অব্যাহত রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, চীনে মার্কিন বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৫২ শতাংশ ২০২৫ সালে লাভজনক হওয়ার আশা করছে, যা এর আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। একই সঙ্গে, জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি প্রতিষ্ঠান চীনকে তাদের শীর্ষ তিন বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যের একটি হিসেবে বিবেচনা করছে।

চলমান ব্যবসায়িক বিনিময়ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের স্থিতিশীলতা তুলে ধরছে। সিসিপিআইটি জানায়, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ বা আয়োজনে ৬৫টি প্রদর্শনী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রদর্শনীতে ১ হাজার ৬০০ এর বেশি চীনা প্রতিষ্ঠান অংশ নেয়।

এদিকে, আসন্ন চতুর্থ চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোতে মার্কিন প্রতিষ্ঠানের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, চিকিৎসা প্রযুক্তি ও উচ্চমানের উৎপাদনসহ বিভিন্ন খাতে দু’দেশের প্রতিষ্ঠানগুলো সহযোগিতা আরও গভীর করবে।

সূত্র: সিএমজি বাংলা

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.