Wednesday, June 10, 2026
Live

চীন-রাশিয়া কৌশলগত নিরাপত্তা সহযোগিতা জোরদারে ঐকমত্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-রাশিয়া কৌশলগত নিরাপত্তা সহযোগিতা জোরদারে ঐকমত্য
ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও রাশিয়া দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কৌশলগত নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে এবং দ্বিপাক্ষিক কৌশলগত সমন্বয়কে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছে। মঙ্গলবার রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ও চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বৈদেশিক বিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই’র মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ওয়াং ও শোইগু চীন-রাশিয়া কৌশলগত নিরাপত্তা পরামর্শের ২০তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন। ওয়াং ই বলেন, এ বছর চীন-রাশিয়া সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কো ও বেইজিংয়ে দুটি শীর্ষ বৈঠক জটিল বৈশ্বিক পরিস্থিতিতেও দ্বিপক্ষীয় সম্পর্কের দিকনির্দেশনা স্পষ্ট করেছে। উভয় পক্ষের উচিত কৌশলগত পারস্পরিক বিশ্বাস সুদৃঢ় করা, সুসম্পর্ক গভীর করা এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা বাড়ানো। এতে দুই দেশের উন্নয়ন, জাতীয় পুনরুজ্জীবন এবং বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় সহায়তা মিলবে। শোইগু বলেন, রাশিয়া এক-চীন নীতিতে অটল। তাইওয়ান, সিনচিয়াং, তিব্বত ও হংকং–সংক্রান্ত বিষয়ে চীনের অবস্থানকে রাশিয়া সমর্থন করে যাবে। জাপান–সংক্রান্ত ইস্যুতেও দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ফলাফল সুরক্ষার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করে এবং জাপানি সামরিকতাবাদ পুনরুজ্জীবনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.