Saturday, October 10, 2026
Live

চীন-লাওস বিদ্যুৎ সংযোগে সঞ্চালন ১০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-লাওস বিদ্যুৎ সংযোগে সঞ্চালন ১০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল

চীন-লাওসের ৫০০ কেভি আন্তঃসীমান্ত বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ বৃহস্পতিবার পর্যন্ত ১০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক অর্জিত হয়েছে।

চলতি বছরের এপ্রিলে প্রকল্পটি চালু করা হয়। দুই প্রতিবেশী দেশের মধ্যে এটি বৃহত্তম ও সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগ। এর ফলে দুই দেশের মধ্যে আন্তসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা ৫০ মেগাওয়াট থেকে বেড়ে ১৫০ মেগাওয়াট হয়েছে, যা আগের তুলনায় তিন গুণ।

এই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বছরে ৩০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই পরিমাণ বিদ্যুৎ আগের সংযোগ লাইনের তুলনায় ৩০ গুণ বেশি।

প্রকল্পটি শুধু দুই দেশের মধ্যে অবকাঠামোগত সংযোগই স্থাপন করেনি, বরং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি দুই দেশের মধ্যে পরিচ্ছন্ন জ্বালানির সর্বোত্তম বণ্টনেও সহায়তা করছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.