Wednesday, June 10, 2026
Live

চীন-লাওস রেলপথে যাত্রীর সংখ্যা ৭ কোটি ছাড়াল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-লাওস রেলপথে যাত্রীর সংখ্যা ৭ কোটি ছাড়াল

চীন-লাওস রেলপথ চালুর পর থেকে এ পর্যন্ত মোট যাত্রীর সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে গেছে। আজ (মঙ্গলবার) চায়না রেলওয়ে খুনমিং ব্যুরো এই তথ্য নিশ্চিত করেছে।

খুনমিং ব্যুরোর তথ্যমতে, রেলপথটি চালুর শুরুতে মাসিক যাত্রী পরিবহনের পরিমাণ ছিল ৬ লাখ, যা বর্তমানে বেড়ে সর্বোচ্চ ২ কোটি ২৫ লাখে পৌঁছেছে। এটি আঞ্চলিক অর্থনীতি ও সাংস্কৃতিক বিনিময়ে এক যুগান্তকারী ভূমিকা পালন করছে। এ পর্যন্ত ৩,১০০-এরও বেশি আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন চলাচল করেছে। বর্তমানে প্রতিটি আন্তর্জাতিক ট্রেনের আসন সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৪২০-এ উন্নীত করা হয়েছে। এ ছাড়া সীমান্ত পারাপারকারী যাত্রীর সংখ্যা প্রতিদিন গড়ে ১,৬০০ জনে পৌঁছেছে। বিশ্বের ১২০টিরও বেশি দেশের প্রায় ৭৮ লাখ যাত্রী এই আন্তর্জাতিক রুটে ভ্রমণ করেছেন।

যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে রেল কর্তৃপক্ষ শি শুয়াং বান্না স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লাও ও ইংরেজি ভাষায় বিশেষ সেবা চালু করেছে। বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধা এবং ট্রেনের খাবারে স্থানীয় বৈচিত্র্যময় খাবারের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে বিভিন্ন অঞ্চলের স্থানীয় বিশেষ খাবার এবং চীন-লাও বন্ধুত্ব ব্র্যান্ডের কফির সরবরাহ করা হয়েছে।

একইসঙ্গে ‘রেলপথ + পর্যটন’-এর সমন্বিত উন্নয়ন প্রচার করা হয়েছে। লাইন বরাবর গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আন্তর্জাতিক যাত্রীদের জন্য টিকিট কেনার ‘বিশেষ উইন্ডো’ খোলা হয়েছে। দেশীয় অংশের ১৩টি স্টেশনে বিদেশি ব্যাংক কার্ডের মাধ্যমে টিকিট কেনার সুবিধা এবং অনলাইন টিকিট প্রক্রিয়াকে আরও সহজতর করা হয়েছে। বিদেশি অংশের টিকিট ব্যবস্থার কার্যকারিতা সুসম্পন্ন করা এবং অনলাইন টিকিট কেনার পদ্ধতি আরও সহজ করা হয়েছে। যাতে নিরাপদ, সবুজ, দ্রুত ও আরামদায়ক ভ্রমণ পরিবেশ গড়ে তোলা যায়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.