Wednesday, June 10, 2026
Live

চীন-লাওস রেলপথে ৩ বছরে ৮ লাখেরও বেশি পর্যটক পরিবহন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-লাওস রেলপথে ৩ বছরে ৮ লাখেরও বেশি পর্যটক পরিবহন

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও লাওসের মধ্যে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যে ‘চীন-লাওস রেলওয়ে’র আন্তর্জাতিক যাত্রী সেবার মাধ্যমে ৮ লাখেরও বেশি যাত্রী আন্তঃসীমান্ত যাতায়াত করেছেন। চীন রেলওয়ে খুনমিং গ্রুপ সম্প্রতি এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছে।

রোববার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, এই রেলওয়ে রুটে মোট ৩ হাজার ১৯০টিরও বেশি ট্রিপ পরিচালিত হয়েছে। আর এই ট্রেনগুলোতে বিশ্বের ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের পর্যটকরা ভ্রমণ করেছেন।

পর্যটনের ‘গোল্ডেন রুট’ বা সোনালি পথ চীনের কুনমিং ও সিশুয়াংবান্না থেকে শুরু করে লাওসের ঐতিহাসিক লুয়াং প্রাবাং এবং রাজধানী ভিয়েনতিয়েনকে যুক্ত করেছে এই রেললাইন। এই পুরো রুটে প্রায় ৫৬০টিরও বেশি পর্যটন কেন্দ্র বা দর্শনীয় স্থান রয়েছে, যার ফলে পর্যটকদের কাছে এটি এখন একটি ‘গোল্ডেন রুট’ হিসেবে পরিচিতি পেয়েছে।

২০২৩ সালের ১৩ এপ্রিল যাত্রা শুরু করার পর থেকে অত্যন্ত দ্রুত এটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে খুনমিং এবং ভিয়েনতিয়েনের মধ্যে প্রতিদিন চারটি আন্তর্জাতিক ট্রেন চলাচল করছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.