Wednesday, June 10, 2026
Live

চীন সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে চীনে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চীন সফর করবেন তিনি। সফরটি হবে গত আট বছরে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র বলেন, ২০২৪ সালের আগস্টে কিয়ার স্টারমারের অনুরোধে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং তার সঙ্গে টেলিফোনে কথা বলেন। একই বছরের নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে দু’জনের মধ্যে সরাসরি বৈঠক হয়। এসব যোগাযোগের মাধ্যমে চীন-ব্রিটেন সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির পথে ফিরে এসেছে। কুও চিয়াখুন আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও ব্রিটেনের মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং সহযোগিতা জোরদার করা দুই দেশের জনগণের স্বার্থে কাজ করে এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখে। সফরকালে প্রেসিডেন্ট সি চিনপিং কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী লি ছিয়াং তার সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি স্টারমারের সঙ্গে দেখা করবেন। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনা হবে। বেইজিংয়ের পাশাপাশি স্টারমার এই সফরে শাংহাই শহরও পরিদর্শন করবেন। কুও চিয়াকুন জানান, ক্ষমতায় আসার পর থেকেই ব্রিটেনের লেবার পার্টি সরকার চীনের সঙ্গে একটি স্থিতিশীল, দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে এবং দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। চীন আশা করছে, এই সফরের মাধ্যমে ব্রিটেনের সঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়বে, বাস্তব সহযোগিতা আরও গভীর হবে এবং দুই দেশ একসঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে পারবে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.