Wednesday, June 10, 2026
Live

চীন সফরে পেনি ওং: লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন সফরে পেনি ওং: লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন

এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।

বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে লিন চিয়ান এই সফরের বিস্তারিত সূচি তুলে ধরেন।

তিনি বলেন, দুই দেশের নেতাদের দূরদর্শী নির্দেশনায় চীন-অস্ট্রেলিয়া ব্যাপক কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক বর্তমানে ইতিবাচক ও শক্তিশালী অবস্থানে রয়েছে।

পেনি ওংয়ের সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার সাথে অষ্টম পররাষ্ট্র ও কৌশলগত সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে বিস্তারিত মতবিনিময় করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

মুখপাত্র লিন আরও বলেন, এই সফরের মাধ্যমে চীন দু’দেশের নেতাদের মধ্যকার গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়নে আশাবাদী। আমরা রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করতে চাই, যাতে চীন-অস্ট্রেলিয়া সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়ন নিশ্চিত হয় এবং উভয় দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনে’।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.