Wednesday, June 10, 2026
Live

চীন সফরে মহাপ্রাচীর পরিদর্শন করলেন উরুগুয়ের প্রেসিডেন্ট

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন সফরে মহাপ্রাচীর পরিদর্শন করলেন উরুগুয়ের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে চলমান রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু অরসি সোমবার বেইজিংয়ে মহাপ্রাচীরের একটি অংশ পরিদর্শন করেন। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের আমন্ত্রণে রোববার বেইজিংয়ে পৌঁছান প্রেসিডেন্ট অরসি। সপ্তাহব্যাপী এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সোমবার সকালে মহাপ্রাচীর পরিদর্শনের সময় তোলা ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট অরসি মহাপ্রাচীরে ওঠার পাশাপাশি পর্যটকদের সঙ্গে ছবি তুলছেন। মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন উরুগুয়ের প্রেসিডেন্ট। বৈঠকে উভয় দেশ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.