Wednesday, June 10, 2026
Live

চীন সফরে মোজাম্বিক প্রেসিডেন্ট, নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে চান চীনের প্রযুক্তি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন সফরে মোজাম্বিক প্রেসিডেন্ট, নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে চান চীনের প্রযুক্তি

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও শিল্প সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজ দেশের অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করতে আগ্রহ প্রকাশ করেছেন মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপো। তিন দিনের সফরে তিনি চীনের হুনান প্রদেশের বিভিন্ন আধুনিক কারখানা ঘুরে দেখে এ আগ্রহের কথা প্রকাশ করেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর করছেন মোজাম্মিকের প্রেসিডেন্ট। ২০২৫ সালে দায়িত্ব গ্রহণের পর এটিই চীনে তার প্রথম রাষ্ট্রীয় সফর। সফরকালে নানা ইস্যুতে বৈঠক করবেন দু’দেশের রাষ্ট্রপ্রধান।

এ সফরের অংশ হিসেবে তিনি ছাংশায় পৌঁছান এবং বিদ্যুৎ, যন্ত্রপাতি উৎপাদন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নত শিল্পকারখানা পরিদর্শন করেন।

হুনানে অবস্থানের সময় প্রেসিডেন্ট চাপো স্মার্ট বিদ্যুৎ ব্যবস্থা, বুদ্ধিমামত্তসম্পন্ন ভারী যন্ত্রপাতির প্রদর্শনী এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় কৃষিপণ্য প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘চীন ইতোমধ্যে আফ্রিকার বাজারে প্রবেশ করেছে। আমরা চাই মোজাম্বিকেও এ ধরনের কারখানা স্থাপিত হোক এবং মোজাম্বিকও দ্রুত এ বিষয়ে কাজ শুরু করবে।’

কৃষিনির্ভর দেশ মোজাম্বিকের প্রায় দুই-তৃতীয়াংশ জনগণ গ্রামীণ এলাকায় বসবাস করে। তবে প্রযুক্তির অভাব, বাজারসংক্রান্ত তথ্যের সীমাবদ্ধতা ও অবকাঠামোগত দুর্বলতা দীর্ঘদিন ধরে কৃষি উন্নয়নে বাধা হয়ে রয়েছে।

এরই প্রেক্ষাপটে অবকাঠামোগত উন্নয়ন ও কৃষির আধুনিকীকরণে অগ্রাধিকার দিয়ে প্রেসিডেন্ট চাপো বলেন, চীন মোজাম্বিকের জন্য প্রয়োজনীয় অনেক বাস্তবসম্মত সমাধান দিতে পারে। তিনি আরও বলেন, কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ।

লুৎফর/সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.