Wednesday, June 10, 2026
Live

চীন-সিঙ্গাপুর অর্থনৈতিক সহযোগিতা: হ্য লি ফেং ও টেমাসেক চেয়ারম্যানের ফলপ্রসূ বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-সিঙ্গাপুর অর্থনৈতিক সহযোগিতা: হ্য লি ফেং ও টেমাসেক চেয়ারম্যানের ফলপ্রসূ বৈঠক

মার্চ ২৩: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য এবং কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক হ্য লি ফেং গতকাল (রোববার) বেইজিংয়ে সিঙ্গাপুরের টেমাসেক হোল্ডিংসের চেয়ারম্যান তেও চি হিয়ান-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কারে হ্য লি ফেং বলেন, ২০২৬ সাল চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার’ সূচনালগ্ন। বছরের শুরুতেই চীনের অর্থনৈতিক সূচকগুলো প্রত্যাশার চেয়েও ইতিবাচক হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ও নিশ্চয়তা প্রদান করছে। তিনি আরও উল্লেখ করেন, চীন উচ্চমানের উন্মুক্তকরণ প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং অভ্যন্তরীণ বাজারকে আরও সম্প্রসারিত করবে। এ সময় তিনি টেমাসেক হোল্ডিংসসহ বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদের চীনে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন অংশীদার হওয়ার আহ্বান জানান।

সিঙ্গাপুরের টেমাসেক হোল্ডিংসের চেয়ারম্যান তেও চি হিয়ান চীনের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যত্ সম্ভাবনার ওপর গভীর আস্থা প্রকাশ করেন। তিনি জানান, টেমাসেক চীনে তাদের বিনিয়োগ ও সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.