জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের হংকং–চুহাই–ম্যাকাও সেতুর চুহাই বন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩২৫ দশমিক ৮৪ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৪০ দশমিক ১ শতাংশ বেশি। কংবেই কাস্টমস প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
প্রথমবারের মতো এ বন্দরের বার্ষিক আমদানি-রপ্তানির মূল্য ৩০০ বিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে। একই সময়ে, চুহাই বন্দর দিয়ে পণ্য পরিবহনের মোট পরিমাণ ছিল ৩০ লাখ ১৯ হাজার টন, যা বছরওয়ারি হিসাবে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চীনের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক লজিস্টিক করিডোর হিসেবে হংকং–চুহাই–ম্যাকাও সেতু ক্রমেই তার কৌশলগত গুরুত্ব বাড়াচ্ছে।
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরের সঙ্গে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল ও মাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলকে সংযুক্ত করা ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ২০১৮ সালের ২৩ অক্টোবর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিনহুয়া
চুহাই বন্দরে ২০২৫ সালে আমদানি-রপ্তানি ছাড়াল ৩০০ বিলিয়ন ইউয়ান
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.