ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রযুক্তি নগরী হাংচৌর রাস্তায় নেমেছে রোবট ট্রাফিক পুলিশ। কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত হাংসিং–১ মঙ্গলবার প্রথমবারের মতো চেচিয়াংয়ে পরীক্ষামূলকভাবে দায়িত্ব পালন শুরু করেছে।
হাংচৌ ট্রাফিক পুলিশ ট্যাকটিক্যাল ইউনিটের তৈরি রোবটটি উচ্চমানের ক্যামেরা ও সেন্সরযুক্ত। তাৎক্ষণিকভাবে সাধারণ ট্রাফিক লঙ্ঘন শনাক্ত করতে পারে এটি এবং ইন্টেলিজেন্ট ভয়েস সিস্টেমের মাধ্যমে পথচারী ও অযান্ত্রিক যানকে নিয়ম মানার পরামর্শ দেয়।
এক মোটরসাইকেল চালক বলেন, ‘এটার সংকেত পেলেও আমরা থেমে যাই। এতে পুলিশের চাপ কমবে ‘
ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তের বাইরেও রোবটটি সিগন্যাল লাইটের সঙ্গে সমন্বয় করে মানব পুলিশকে ট্রাফিক নির্দেশনা ও শৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে পারে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
চেচিয়াংয়ের রাস্তায় রোবট ট্রাফিক পুলিশ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.