Wednesday, June 10, 2026
Live

চেচিয়াংয়ে বিপন্ন ক্রেস্টেড আইবিসের সংখ্যা হাজার ছাড়াল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চেচিয়াংয়ে বিপন্ন ক্রেস্টেড আইবিসের সংখ্যা হাজার ছাড়াল

মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশে বিপন্ন ক্রেস্টেড আইবিস পাখির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সম্প্রতি তেছিং কাউন্টির একটি প্রজনন কেন্দ্রে বন্দি অবস্থায় ২৯তম ছানার জন্মের পর এই মাইলফলক অর্জিত হয়েছে।

বিশ্বজুড়ে ‘ওরিয়েন্টাল জেম’ নামে পরিচিত এই ক্রেস্টেড আইবিস একসময় বিলুপ্তির মুখে ছিল। দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও গবেষণার ফলে এখন বিশ্বে এর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

এখন বিশ্বে প্রায় ৫৩১টি ক্রেস্টেড আইবিস বন্য পরিবেশে বাস করছে। চেচিয়াংয়ে মানুষের তত্ত্বাবধানে রয়েছে ৪৬৯টি পাখি।

চীনে চলমান সংরক্ষণ কর্মসূচি ও বৈজ্ঞানিক প্রজনন ব্যবস্থার কারণে বিরল এ পাখির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।

ফয়সল/সাকিব

তথ্য: সিসিটিভি, ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.