Wednesday, June 10, 2026
Live

ছিংমিং উৎসবে চীনে ভ্রমণে রেকর্ড

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ছিংমিং উৎসবে চীনে ভ্রমণে রেকর্ড

এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: এবারের ছিংমিং উৎসবে তিনদিনের ছুটিতে চীনজুড়ে ভ্রমণ ছিল চোখে পড়ার মতো। গত ৪-৬ এপ্রিল ৮৪২ দশমিক ৭ মিলিয়ন যাত্রী এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ করেছেন, যা গত বছর ছিল ৫ দশমিক ৬ শতাংশ। এমন তথ্য জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

এবারের ছুটিতে প্রতিদিন গড়ে প্রায় ২৮০ দশমিক ৯ মিলিয়ন যাত্রী ভ্রমণ করেছেন। সড়কপথে ভ্রমণ ছিল পছন্দের প্রধান মাধ্যম। এ পথ ব্যবহার করেছেন ৭৭৫ দশমিক ৫৪ মিলিয়ন যাত্রী। ছুটি ও বসন্ত মিলিয়ে ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত সময় মনে করেন পর্যটকরা। তাই দূরে ভ্রমণের জন্য অনেকের পছন্দের তালিকায় ছিল রেলপথ। এ পথে যাত্রী পরিবহন ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৭৯ মিলিয়নে।

নৌপথে ভ্রমণ করেছেন ৩ দশমিক ৬৮ মিলিয়ন যাত্রী। কম যায়নি বিমানযোগে ভ্রমণও। বেসামরিক বিমান পরিবহনে যাত্রী ভ্রমণ করেছেন প্রায় ৫ দশমিক ৬৯ মিলিয়ন, যা গত বছরের তুলনায় ছিল ১ দশমিক ৬ শতাংশ বেশি।

প্রতি বছর ৫ এপ্রিল পালিত হওয়া ঐতিহ্যবাহী ছিংমিং উৎসবটি মৃতদের স্মরণ ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য চীনদের জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.