Wednesday, June 10, 2026
Live

ছিংমিং উৎসবে শহীদ বীরদের প্রতি চীনের শোক ও শ্রদ্ধা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ছিংমিং উৎসবে শহীদ বীরদের প্রতি চীনের শোক ও শ্রদ্ধা

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: ছিংমিং উৎসব পালন উপলক্ষে দেশের সেবায় জীবন উৎসর্গকারী শহীদ বীরদের প্রতি চীনজুড়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিপ্লবী সংগ্রাম থেকে আধুনিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপালনকারী—বিভিন্ন সময়ে আত্মত্যাগী মানুষদের স্মরণে দেশব্যাপী সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় ২১০ জন পুলিশ কর্মকর্তা এবং ১৪২ জন সহায়ক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সঙ্গে উল্লেখ করা হয়, আধুনিক চীনা ইতিহাসে আনুমানিক ২ কোটি মানুষ শহীদ হিসেবে জীবন উৎসর্গ করেছেন।

এ বছরের ছিংমিংয়ে সম্মানিতদের মধ্যে ছিলেন চিয়াংসু প্রদেশের নানচিংয়ের ২৬ বছর বয়সী সি ইউফেং। ২০২৫ সালের ২০ জানুয়ারি তিনি একজন আত্মহত্যাপ্রবণ ব্যক্তিকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিংচিয়ার টংশিন কাউন্টির ৩৪ বছর বয়সী ইয়াং কুওলিন ২০২৫ সালের ৩১ অক্টোবর বিষাক্ত গ্যাসে ভরা একটি ট্যাঙ্কার ট্রাকে ঢুকে অচেতন চালককে উদ্ধার করেন। চালককে বাইরে ঠেলে দিলেও তিনি নিজে ভেতরে অচেতন হয়ে পড়েন।

দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষের ডাম্পলিং উৎসর্গ থেকে শুরু করে নতুন সামরিক নিয়োগপ্রাপ্তদের শপথ অনুষ্ঠান—অতীত ও বর্তমানকে যুক্ত করার ঐতিহ্যও এদিন পালন করা হয়। শহীদদের পরিবার ও জাতির জন্য দিনটি ছিল নীরব কৃতজ্ঞতা ও আত্মত্যাগের স্বীকৃতির এক প্রতীকী মুহূর্ত।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.