Wednesday, June 10, 2026
Live

ছিনলিং স্টেশনে পৌঁছাল চীনা আইসব্রেকার সুয়েলং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ছিনলিং স্টেশনে পৌঁছাল চীনা আইসব্রেকার সুয়েলং
জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ৪২তম অ্যান্টার্কটিক অভিযান গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। যাত্রার দুই সপ্তাহ পর সুয়েলং জাহাজ রোববার সন্ধ্যায় ছিনলিং স্টেশনে সফলভাবে পৌঁছায়। কঠিন ও বিপজ্জনক এ যাত্রায় জাহাজটিকে ঘন বরফ এবং একাধিক ঘূর্ণিঝড় পেরিয়ে এগোতে হয়েছে। সুয়েলং এখন ছিনলিং স্টেশনের জন্য প্রায় ১,৪০০ টন রসদ আনলোড করছে, যার মধ্যে রয়েছে লজিস্টিক ও প্রকৌশল উপকরণ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং জ্বালানি। জাহাজটি চোংশান স্টেশনের কাছের জলাভূমি থেকে দুই সপ্তাহ আগে রওনা হয়। সুয়েলং ও সুয়েলং-২ প্রথমে প্রিৎজ বে’র শক্ত বরফ এলাকা অতিক্রম করে এবং পরে ক্যাওটিক আউটার আইস জোনে প্রবেশ করে। কঠিন আবহাওয়া ও ঘন বরফের কারণে এগোনো কঠিন হয়ে পড়ে। সুয়েলং-এর এক কর্মকর্তা জানান, ‘সামনের বরফ এত ঘন ছিল যে আট-সাত ঘণ্টাও আটকে থাকতে হয়েছিল। শেষে বরফ সরতে শুরু করলে সুয়েলং নিরাপদ পথে প্রবেশ করে এবং সুয়েলং-২ আলাদা গবেষণা মিশনে পশ্চিম দিকে যাত্রা করে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.