Wednesday, June 10, 2026
Live

ছেংতুতে ড্রোনে যাচ্ছে জরুরি রক্ত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ছেংতুতে ড্রোনে যাচ্ছে জরুরি রক্ত
ডিসেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে চালু হলো ড্রোনের মাধ্যমে রক্ত পরিবহন সেবা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সেবার সূচনা হয়। উদ্বোধনের দিনে ছেংতু ব্লাড সেন্টার থেকে রক্তবাহী দুটি ড্রোন উড্ডয়ন করে ছেংতু সেকেন্ড পিপলস হাসপাতাল এবং লংছুয়ানইয়ি জেলায় অবস্থিত ফার্স্ট পিপলস হাসপাতালে পৌঁছায়। পুরো যাত্রাপথে রক্তের তাপমাত্রা ও অবস্থান সংক্রান্ত তথ্য রিয়েল-টাইমে মনিটরিং প্ল্যাটফর্মে পাঠানো হয়। ছেংতু ব্লাড সেন্টারের উপপরিচালক খাং চিয়ানসুন জানান, ড্রোন ব্যবহারের ফলে রক্ত পরিবহনের সময় ৫০ শতাংশেরও বেশি কমেছে। ভবিষ্যতে এটি নিয়মিত সেবা হিসেবে চালু থাকবে এবং জরুরি অবস্থা, সংকটাপন্ন রোগী ও বিরল রক্তের সরবরাহে বিশেষ ভূমিকা রাখবে। ছেংতু ইতোমধ্যে জরুরি উদ্ধার, লজিস্টিকস ও সাংস্কৃতিক পর্যটনসহ ৮৬টি নিম্ন উচ্চতার প্রয়োগ ক্ষেত্র গড়ে তুলেছে এবং চালু করেছে ১০৭টি মানববিহীন ও মানবচালিত আকাশপথ। এ প্রযুক্তি সংশ্লিষ্ট বাজারের আকার ইতোমধ্যে ১০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.