Wednesday, June 10, 2026
Live

ছোমোলাংমায় চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক জয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শেনচেনে ২২তম সাংস্কৃতিক শিল্প মেলা উদ্বোধন

মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছোমোলাংমা বা এভারেস্টে এক ঐতিহাসিক বৈজ্ঞানিক সাফল্য পেল চীন ও নেপাল। নেপাল অংশ থেকে পর্বতটির চূড়ায় প্রথমবারের মতো পূর্ণ-গভীরতার বরফ কোর ড্রিলিং সম্পন্ন করেছে দুই দেশের একটি যৌথ অভিযাত্রী দল।

এই রোমাঞ্চকর অভিযান চলাকালে দলটির বিজ্ঞানীরা ছোমোলাংমার দক্ষিণ ঢালের ৬ হাজার মিটার উচ্চতা থেকে শুরু করে, ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতার মূল চূড়া পর্যন্ত বিভিন্ন ধাপে বরফ ও তুষারের মূল্যবান নমুনা সংগ্রহ করেন। একই সঙ্গে পর্বতচূড়ার বরফ গুহার তাপমাত্রা পরিমাপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা হয়।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং এই অভিযান শেষে গবেষক দলের সব সদস্য নিরাপদে এভারেস্টের দক্ষিণ ঢালের বেস ক্যাম্পে ফিরে এসেছেন। তবে ফেরার পথেও থেমে থাকেনি তাদের গবেষণা; বিভিন্ন উচ্চতা থেকে তারা আরও কিছু অতিরিক্ত বরফ ও তুষারের নমুনা সংগ্রহ করেন।

সংগৃহীত এই বিশেষ নমুনাগুলো অত্যন্ত সতর্কতার সাথে একদম কম তাপমাত্রায় বিশেষ ল্যাবরেটরিতে পাঠানো হবে। বিজ্ঞানীরা বলছেন, এই বরফ ও তুষার বিশ্লেষণের মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ অঞ্চলের জলবায়ু ও পরিবেশগত পরিবর্তন, হিমবাহের বিবর্তন এবং চরম উচ্চতায় বায়ুমণ্ডলের নানা রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.