Wednesday, June 10, 2026
Live

২০২৬ সালে জনজীবিকাকে কেন্দ্র করে জনগণের জন্য বাস্তব কাজ করবে চীন সরকার: লি ছিয়াং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৬ সালে জনজীবিকাকে কেন্দ্র করে জনগণের জন্য বাস্তব কাজ করবে চীন সরকার: লি ছিয়াং

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, চলতি বছর সরকারের কাজ জনগণের জীবিকাকে কেন্দ্র করে আবর্তিত হবে। সর্বজনীন, মৌলিক ও ন্যূনতম নিশ্চয়তামূলক জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো জোরদার করা হবে এবং জনগণের জন্য বাস্তব কাজ করার চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের পেশ করা সরকারি কার্যবিবরণীতে এসব কথা বলা হয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে সরকার অব্যাহতভাবে সামাজিক নিরাপত্তা ভর্তুকি ও বিশেষ ঋণের মতো অস্থায়ী ব্যবস্থাগুলো চালিয়ে যাবে। শ্রমঘন শিল্পের কর্মসংস্থান স্থিতিশীল করতে সহায়তা করবে, উদীয়মান ও ভবিষ্যতের শিল্পের উন্নয়নের জন্য নতুন পেশা ও কর্মসংস্থান তৈরি করবে, তরুণদের কর্মসংস্থান সহায়ক নীতি প্রণয়ন করবে এবং কঠিন পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের কর্মসংস্থানে সহায়তা জোরদার করবে।

শিক্ষার ক্ষেত্রে, শিক্ষাগত সম্পদের বিন্যাস ও কাঠামো উন্নত করা হবে, বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা নীতি আরও নিখুঁত করা হবে, সাধারণ উচ্চ বিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ বৃদ্ধি করা হবে, উচ্চতর পেশাগত কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং বিদ্যালয়, পরিবার ও সমাজের সমন্বিত সহশিক্ষা ব্যবস্থা জোরদার করা হবে।

চিকিৎসার ক্ষেত্রে, জনস্বাস্থ্য সক্ষমতা জোরদার করা হবে, জনস্বার্থভিত্তিক সরকারি হাসপাতালের সংস্কার আরও গভীর করা হবে, জরুরি চিকিৎসা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা সার্বিকভাবে বৃদ্ধি করা হবে, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ও ওষুধের উত্তরাধিকার ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং চিকিৎসা বিমা পরিশোধ পদ্ধতির সংস্কার আরও বেগবান করা হবে।

সামাজিক নিরাপত্তা খাতে, মৌলিক বার্ধক্য বিমার জন্য জাতীয় পুলিং ব্যবস্থা উন্নত ও বাস্তবায়ন করা হবে। বেকারত্ব ও কর্মক্ষেত্রে আঘাতজনিত বিমার আওতা সম্প্রসারণ করা হবে, রৌপ্য অর্থনীতির (বয়স্ক-কেন্দ্রিক অর্থনীতি) উচ্চমানের উন্নয়নের পদক্ষেপ প্রণয়ন করা হবে, মাতৃত্বকালীন বিমা ও ছুটি ব্যবস্থা উন্নত করা হবে এবং সর্বজনীন শিশুযত্ন ও একীভূত 'শিশুযত্ন-প্রাক-প্রাথমিক শিক্ষা' সেবা সম্প্রসারণ করা হবে। 

তুহিনা/তৌহিদ/শুয়েই

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.