জাতিসংঘের আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন চীনের বিচারক চাং লিংলিং। মঙ্গলবার চায়না সেন্ট্রাল টেলিভিশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সোমবার ইউএনএটি এবং জাতিসংঘ বিরোধ ট্রাইব্যুনালের বিচারক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৪ বছর বয়সী চাং লিংলিং এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একমাত্র প্রার্থী ছিলেন এবং সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন।
চাংয়ের মেয়াদ শুরু হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। তিনি সাত বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন।
চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্টে একজন সিনিয়র বিচারক হিসেবে চাংয়ের ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। এই সময়ে তিনি বেশ কয়েকটি বিচারিক ব্যাখ্যা তৈরি করেছেন এবং ৬০টিরও বেশি আইনি গবেষণামূলক প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশ করেছেন।
ইউএনএটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি জাতিসংঘের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর মূল কাজ হলো জাতিসংঘের কর্মীদের আইনি অধিকার রক্ষা করা এবং জাতিসংঘের কার্যক্রম জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই ট্রাইব্যুনাল সাতজন বিচারক নিয়ে গঠিত এবং এর সদর দপ্তর নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অবস্থিত।
সূত্র: সিএমজি বাংলা
জাতিসংঘের আপিল ট্রাইব্যুনালে নির্বাচিত হলেন চীনা বিচারক চাং লিংলিং
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.