জানুয়ারি ২৭: গতকাল (সোমবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু চুং, নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক আইনের শাসনবিষয়ক উন্মুক্ত বিতর্কে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচির তাইওয়ানসংক্রান্ত ভ্রান্ত মন্তব্যের সমালোচনা করেন এবং দেশটিকে আত্মসমালোচনা করে ভুল সংশোধন করার আহ্বান জানান।
ফু চুং বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় মানবসভ্যতার ন্যূনতম নৈতিক সীমা রক্ষা করে এবং বর্তমান আন্তর্জাতিক আইনব্যবস্থার জন্ম দেয়। ৮০ বছর আগে, দূরপ্রাচ্য আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল জাপানি যুদ্ধাপরাধীদের বিচার করে বহু অপরাধীকে কঠোর শাস্তিও দেয়। এতে আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, মানবমর্যাদা রক্ষা পায়, এবং সামরিকতাবাদের পুনরুত্থানের বিরুদ্ধে সতর্কবার্তা দেয়। তবে, সাম্প্রতিককালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচি ইতিহাসের প্রবাহের বিরুদ্ধে গিয়ে, প্রকাশ্যে চীনের তাইওয়ানকে জাপানের তথাকথিত ‘অস্তিত্ব সংকট পরিস্থিতি’-র সঙ্গে যুক্ত করেছেন, যা তাইওয়ান ইস্যুতে জাপানের শক্তি প্রয়োগের ভুল সংকেত দেয়। তিনি নিজের ভুল বক্তব্য প্রত্যাহার করতেও অস্বীকৃতি জানিয়েছেন।
ফু চুং আরও বলেন, চীনের কাছে তাইওয়ানের প্রত্যাবর্তন বিশ্বব্যাপী ফ্যাসিবাদবিরোধী যুদ্ধের বিজয়ের ফল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সত্য ইতিহাসগত, রাজনৈতিক ও আইনগতভাবে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তাকেচি ভ্রান্ত বক্তব্য চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ, পরাজিত রাষ্ট্র হিসেবে জাপানের পালনীয় আন্তর্জাতিক দায়িত্বের পরিপন্থী, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রকাশ্য চ্যালেঞ্জ এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ওপর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন।
তিনি আরও বলেন, চীন জাপানকে ইতিহাসের মুখোমুখি হয়ে আত্মসমালোচনা করে ভুল সংশোধন করতে এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক সমাজের কাছে দায়িত্বশীল জবাব দেওয়ার আহ্বান জানায়।
সূত্র: সিএমজি
জাতিসংঘে জাপানকে আত্মসমালোচনা করে ভুল সংশোধনের আহ্বান জানাল চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.