চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের অর্থ সচিব পল ছান বলেছেন, ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় জাতীয় প্রয়োজন পূরণে হংকং তার স্বতন্ত্র শক্তি ও সক্ষমতা সর্বোচ্চভাবে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার নিজের ব্লগে পল ছান লেখেন, হংকংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা আগ্রহের সঙ্গে লক্ষ্য করছে—কীভাবে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগানো যায়, জাতীয় কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের শিল্পখাতে আরও শক্তিশালী প্রবৃদ্ধি আনা যায়।
তিনি বলেন, এইচকেএসএআর সরকারের নেতৃত্বে সরকারি বিভাগ ও জনসংস্থাগুলো একযোগে নতুন উৎপাদনশীল শক্তি গড়ে তোলার কাজ ত্বরান্বিত করছে। এর মধ্যে রয়েছে মূল ভূখণ্ডের উদ্ভাবন ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণে সহায়তা করা, হংকংয়ে গবেষণা কেন্দ্র স্থাপনে আকৃষ্ট করা এবং শিল্পভিত্তিক ক্লাস্টার গড়ে তোলা। এসব উদ্যোগের ইতিবাচক ফল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।
সূত্র: সিএমজি
জাতীয় উন্নয়নে হংকংয়ের শক্তি কাজে লাগাতে প্রস্তুত এইচকেএসএআর সরকার: অর্থ সচিব
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.