Wednesday, June 10, 2026
Live

জাতীয় সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার পিএলএ‘র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জাতীয় সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার পিএলএ‘র
জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় সমৃদ্ধিতে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি এবং চীনের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো চীনের পিপলস লিবারেশন আর্মি—পিএলএ । ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তারা। চীনের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুচিয়ান-এর সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘২০২৬’ আকৃতি গঠন করেন এবং নেতৃত্ব ও অগ্রগতির প্রতীকী চীনা অক্ষর প্রদর্শনের মাধ্যমে জাতি ও জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান। ঐক্যবদ্ধ কণ্ঠে তারা মাতৃভূমির সমৃদ্ধি ও শান্তির প্রতি তাদের অঙ্গীকার ঘোষণা করেন। এ সময় ক্রু সদস্যরা বলেন, বিশাল নীল সমুদ্রের বুকে দাঁড়িয়েও তাদের হৃদয় মাতৃভূমির সঙ্গে সংযুক্ত। সামুদ্রিক সীমান্ত রক্ষায় তারা সর্বদা সতর্ক থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত থাকবে। একই দিনে, সাড়ে ৪ হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত তুষারাবৃত মালভূমিতে পিএলএর ৭৬তম গ্রুপ আর্মির অধীনে একটি সেনা ব্রিগেড নববর্ষ উপলক্ষে বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। জেনিফার/ ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.