Wednesday, June 10, 2026
Live

‘জাপানের ডানপন্থী শক্তির বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না চীন’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘জাপানের ডানপন্থী শক্তির বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না চীন’
নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীন কখনই জাপানের ডানপন্থী শক্তিগুলোকে ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে দেবে না। একই সঙ্গে, চীনের তাইওয়ান অঞ্চলে বাহ্যিক শক্তির হস্তক্ষেপ বা জাপানি সামরিকবাদের প্রত্যাবর্তন কোনোভাবেই বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং ই তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিরোজিদ্দিন মুহরিদ্দিনের সাথে প্রথম কৌশলগত সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ফল রক্ষা করতে এবং 'এক-চীন নীতি' বজায় রাখতে চীন অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সম্পর্কিত সাম্প্রতিক উত্তেজক মন্তব্যের পর চীন জাপানকে সীমা অতিক্রম করা বন্ধ করতে এবং তাদের ভুল কথা ও কাজ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। শুভ/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.