Wednesday, June 10, 2026
Live

জাপানের ‘নতুন ধরনের সামরিকবাদ’-কে দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জাপানের ‘নতুন ধরনের সামরিকবাদ’-কে দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে: চীন

এপ্রিল ৭: সম্প্রতি নিজের ‘প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরের তিনটি মূলনীতি’ এবং এর প্রয়োগ নির্দেশিকা সংশোধন করার পরিকল্পনা করছে জাপান। এর উদ্দেশ্য বিদেশে জাপানের অস্ত্র রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করা। এ সম্পর্কে আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, এই ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন চীন।

মুখপাত্র বলেন, ‘সকল ইঙ্গিত এটাই দিচ্ছে যে, জাপানের ডানপন্থী শক্তিগুলো তাদের নিরাপত্তানীতিকে একটি আক্রমণাত্মক ও সম্প্রসারণবাদী নীতির দিকে ঠেলে দিচ্ছে। জাপানের ‘পুনঃসামরিকীকরণ’ একটি বাস্তব ঘটনা, যার সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মকাণ্ড রয়েছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সমাজকে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে, এবং জাপানের ‘নতুন ধরনের সামরিকবাদ’-এর এই বেপরোয়া কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে। আমরা জাপানকে তার সামরিক আগ্রাসনের ইতিহাস নিয়ে গভীরভাবে আত্মবিশ্লেষণ করতে, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে তার প্রতিশ্রুতিগুলো মেনে চলতে, বিচক্ষণতার সাথে কাজ করতে এবং ভুল পথে আর অগ্রসর না হতে আহ্বান জানাই। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.