Wednesday, June 10, 2026
Live

জাপানের নব্য সামরিকতাবাদের বিরুদ্ধে সতর্কবার্তা দিল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জাপানের নব্য সামরিকতাবাদের বিরুদ্ধে সতর্কবার্তা দিল চীন

জাপানে ক্রমবর্ধমান ডানপন্থী চিন্তাধারা ও নব্য সামরিকতাবাদের লক্ষণ উদ্বেগজনক। জাপানের এক সক্রিয় সেনা কর্মকর্তার টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসে জোরপূর্বক প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এ মন্তব্য করেছে চীন।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন ঘটনাটির নিন্দা জানান। তিনি বলেন, এই ঘটনা জাপানে উগ্র ডানপন্থী চিন্তার বিস্তার এবং তা যে সেনাবাহিনীর মধ্যেও প্রভাব বিস্তার করছে—এমন উদ্বেগজনক ইঙ্গিতই দেয়।

তিনি জাপান সরকারকে দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার টোকিওতে অবস্থিত জাপানের আত্মরক্ষা বাহিনীর এক সদস্য দেয়াল টপকে চীনা দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করে এবং চীনা কূটনীতিকদের হত্যার হুমকি দেয়। টোকিও মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম কোদাই মুরাতা। তিনি জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর সক্রিয় কর্মকর্তা। অবৈধভাবে প্রবেশের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে তাকে।

জাপানের দ্রুত ডানদিকে ঝুঁকে পড়া রাজনৈতিক প্রবণতা এবং সম্প্রসারিত আত্মরক্ষা বাহিনীর ওপর দুর্বল তদারকি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, এতে নব্য সামরিকতাবাদ পুনরুত্থানের ঝুঁকি বাড়ছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যেরও প্রতিক্রিয়া জানান তিনি। তাকাইচি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান বর্তমানে সবচেয়ে জটিল নিরাপত্তা পরিস্থিতির মখোমুখি। তিনি চীন ও উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং রাশিয়া–চীন–উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সহযোগিতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি ড্রোনের ব্যাপক ব্যবহারসহ নতুন যুদ্ধকৌশলের জন্য প্রস্তুতির কথাও বলেন।

জবাবে চীনা মুখপাত্র বলেন, বাইরের হুমকির কথা বলে জাপান আসলে অন্য উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। অতীতে প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়ে এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টির ইতিহাস থেকেও জাপান পুরোপুরি শিক্ষা নেয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জাপান বর্তমানে তার তিনটি জাতীয় নিরাপত্তা নথি সংশোধনের উদ্যোগ নিয়েছে, আক্রমণাত্মক সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং পারমাণবিক অস্ত্র ধারণ নিয়েও আলোচনা করছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

এদিকে সোমবার জাপান তার আত্মরক্ষা বাহিনীতে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন করেছে। এর মধ্যে নৌ আত্মরক্ষা বাহিনীর কাঠামো পুনর্বিন্যাস, মহাকাশ ইউনিট সম্প্রসারণ এবং গোয়েন্দা বাহিনী গঠন অন্তর্ভুক্ত রয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্রও গ্রহণ করেছে দেশটি।

চিয়াং বিন বলেন, এই ধরনের বিপজ্জনক পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের উচিত জাপানে নব্য-সামরিকতাবাদের পুনরুত্থান ও বিস্তারকে দৃঢ়ভাবে দমন করতে ঐক্যবদ্ধ হওয়া।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.