Wednesday, June 10, 2026
Live

জাপানের বেপরোয়া সামরিকীকরণ পরিস্থিতিকে অস্থিতিশীল করছে: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জাপানের বেপরোয়া সামরিকীকরণ পরিস্থিতিকে অস্থিতিশীল করছে: চীন

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: জাপানের দ্রুত পুনরায় সামরিকীকরণ দেশটির সামরিক সম্প্রসারণের অভিপ্রায়কে স্পষ্টভাবে তুলে ধরছে এবং আঞ্চলিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং।

সম্প্রতি জাপান শত্রু ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা সম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়, যা বিশ্লেষকদের মতে সরাসরি চীনকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ। এ প্রসঙ্গে চাং সিয়াওকাং বলেন, জাপানের এই বেপরোয়া ও বিপজ্জনকভাবে ত্বরান্বিত পুনরায় সামরিকীকরণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ জাপানের শান্তিবাদী সংবিধান এবং প্রতিরক্ষামুখী নীতির সঙ্গে সাংঘর্ষিক। এটি দেশটির সামরিক সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষাকে প্রকাশ্যে তুলে ধরছে।

সতর্ক করে তিনি বলেন, একটি দুষ্ট বাঘকে খাঁচা থেকে ছেড়ে দিলে তা সর্বত্র ধ্বংসযজ্ঞ চালাবে এবং শেষ পর্যন্ত জাপানের জনগণকেও ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চীনের এই প্রতিরক্ষা মুখপাত্র জোর দিয়ে বলেন, চীনের সামরিক বাহিনী যে কোনো হুমকি ও উসকানির মোকাবিলা করতে সক্ষম। একই সঙ্গে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় দেশটি দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

আজাদ/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.