ডিসেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ফল ও যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করার জন্য বিশ্বের সব দেশকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, জাপানের সামরিকতন্ত্রের অবশেষ সম্পূর্ণরূপে নির্মূল করার দায়িত্ব ও বাধ্যবাধকতা বিশ্বের সকল দেশের রয়েছে।
মুখপাত্র কুও চিয়াখুন জানান, জীবাণু যুদ্ধের নথির প্রতিলিপিগুলো আবারও প্রমাণ করে যে ইউনিট ৭৩১ মানবজাতির বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করেছে।
তিনি উদ্বেগ প্রকাশ করেন, জাপানের ডানপন্থী শক্তিগুলো আগ্রাসন এবং মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলোকে এখনও জোরালোভাবে অস্বীকার, ছোট করে দেখানো বা এমনকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, সকল দেশের দায়িত্ব ও কর্তব্য হলো জাপানকে সামরিকতন্ত্রের অবশেষ সম্পূর্ণরূপে নির্মূল করার আহ্বান জানানো, যাতে এ ধরনের ট্র্যাজেডি আর কখনও না ঘটে। আমাদের অবশ্যই সম্মিলিতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ফল এবং যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং বিশ্বের কষ্টার্জিত শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।
শুভ/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
জাপানের সামরিকতন্ত্রের অবশেষ নির্মূলে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান চীনের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.